ইসলাম টাইমস ডেস্ক: যাত্রীবাহী বাস মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ক্যামেরুনের পশ্চিম অঞ্চলে অন্তত ২৩ জন প্রাণ হারায়। এঘটনায় আহত হয় আরও ২০ জনের মতো। খবর ক্যামেরুন টুডের।
দেশটির পুলিশ জানায়, গতকাল যাত্রীবাহী বাসটি পিছলে গেলে এই দুর্ঘটনা ঘটে, এতে একাধিক লোক আহত হয়েছে।
আঞ্চলিক গভর্নর অগাস্টিন আওয়া ফনকা সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনাস্থলেই ২০ জন মারা যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়, চিকিৎসকরা আহতদের বাঁচাতে আপ্রাণ চেষ্ট করেছেন’।
দুর্ঘটনাকবলিত বাসটির নিচে আরও মৃতদেহ থাকতে পারে পুলিশ জানায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্যামেরুনের ভঙ্গুর সড়ক ব্যবস্থা, বেপরোয়া গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রীবহনের ফলে সড়ক দুর্ঘটনা একটা সাধারণ ঘটনা।
















