ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে : রেলমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ও আহতদেকে দেওয়া হবে ১০ হাজার টাকা।

বুধবার (২৬ জুন) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান রেলমন্ত্রী।

সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে রেলমন্ত্রী বলেন, আহতদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় যেন কোনো রকম অবহেলা করা না হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান মন্ত্রী। পরে সেখান থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সবশেষ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে তার।

পূর্ববর্তি সংবাদ‘জয় শ্রী রাম’ না বলায় চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো মাদরাসা শিক্ষককে
পরবর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত