ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলবে ওমান

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় দূতাবাস খুলবে ওমান। ওমান সুলতানাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ওমানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে রাজধানী মাসকটে সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন উলয়ী ইবনে আব্দুল্লাহ। খবর আল-জাজিরার।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দূতাবাসের উদ্বোধন করতে শীঘ্রই রামাল্লায় সফর শুরু করবেন।

আজ বুধবার ঘোষিত সিদ্ধান্তটি “ফিলিস্তিনি জনগণের জন্য সুলতানাতের সমর্থনের ধারাবাহিকতা” বলেও জানিয়েছে ওমান।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর সিনিয়র কর্মকর্তা হানান আশরাভি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

রামাল্লায় এক সংবাদ সম্মেলনে আশরাও বলেন, “আমি আশা করি দূতাবাস ইসরাইলি দখলের বাস্তব পরিস্থিতির উপর ওমান সরকারকে অবগত করতে সাহায্য করবে”।

পূর্ববর্তি সংবাদসিসিইউতে এরশাদের অবস্থা ফের ‘সংকটাপন্ন’
পরবর্তি সংবাদজামিয়া ইসলামিয়া মাহমুদিয়া: বরিশালের প্রসিদ্ধতম দ্বীনী বিদ্যাপীঠ