খনি ধসে কঙ্গোতে নিহত ৪১ শ্রমিক

ইসলাম টাইমস ডেস্ক: খনি ধসে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে অন্তত ৪১ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া এখনও ধ্বংসস্তুপে আটকা আছেন অনেক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

জানা যায়, হঠাৎ-ই প্রচণ্ড বিস্ফোরণে ভেঙ্গে পড়ে খনির প্রবেশমুখ। এতে করে ভেতরে চাপা পড়েন অর্ধ-শতাধিক মানুষ।

শহরের মেয়র ভেরোনিক এনকামিনা বলেন, খনিতে উদ্ধার তল্লাশির কাজ চলছে। তিনি সিএনএনকে জানান, এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গ্লেনকোর’ দাবি, দুর্ঘটনার পরপরই পর্যাপ্ত উদ্ধারকাজ চালানো হয়।

তারা এক বিবৃতিতে জানায়, ওই শ্রমিকেরা অবৈধভাবে অনুমতি না নিয়েই খনিতে কাজ করছিল। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবগুড়ায় ট্রাকচাপায় নিহত ২ জন, আহত ২ জন
পরবর্তি সংবাদকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০