সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আজ শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের কালীগঞ্জ ও আশাশুনিতে পৃথক বজ্রপাতে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮) এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করা অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

অপরদিকে আশাশুনির মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদার ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

কালিগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) আজিজুর রহমান ও আশাশুনি থানা পুলিশের ওসি আব্দুস সালাম ঘটনা দুটি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদরিফাত হত্যাকারীদের দেশত্যাগ ঠেকাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে
পরবর্তি সংবাদরিফাত শরীফ হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড়