খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী ও মেরাদীয়া বাজারের মধ্যবর্তীস্থানে ট্রাকের ধাক্কায় মুন্না (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পরিচিতরা মুন্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি গাড়ির চাকায় পাম দেয়ার একটি দোকানের মালিক ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদপাঠ্যবই থেকে নাস্তিক্যবাদের পাঠ বিলুপ্ত করার আহ্বান আল্লামা কাসেমীর
পরবর্তি সংবাদভিডিও করলেও সাহায্যে কেউ আসে না , এটা চিন্তার কারণ : আইনমন্ত্রী