‘হান্ড্রেড পারসেন্ট’ ভালো আছেন ডিআইজি মিজান!

ইসলাম টাইমস ডেস্ক: ‘হান্ড্রেড পারসেন্ট ভালো আছি। যা সত্য তাই বলেছি‘- আদালতে এসে আইনজীবীর প্রশ্নের উত্তরে উৎফল্ল চিত্তে উত্তর দেন দুদকের করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজান। দুদকের করা মামলায় ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত।

আজ বেলা পৌনে ১১টার দিকে পুলিশের জিপে ডিআইজি মিজানকে আদালতে আনা হয়। গাড়ি থেকে বের করে মিজানকে সরাসরি ঢাকার মহানগর দায়রা আদালতের এজলাসে নেওয়া হয়। সাড়ে ১১ টার দিকে এক জ্যেষ্ঠ আইনজীবী আদালত কক্ষে আসেন। ওই আইনজীবী মিজানুর রহমানকে বলেন, ‘কেমন আছেন মিজান সাহেব?’ জবাবে মিজান হাসিমুখে বলেন, ‘হান্ড্রেড পারসেন্ট ভালো আছি। যা সত্য তাই বলেছি।’ এর কিছুক্ষণ পর মিজানুরের মামলার শুনানি হয়।

ডিআইজি মিজানের আইনজীবী এহসানুল হক সমাজী আদালতকে জানান, দুদকের মামলায় মিজান গতকাল সোমবার আগাম জামিন নেওয়ার জন্য হাইকোর্টে যান। আদালত  জামিন নাকচ করে দেয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, মিজানকে আদালতে আনে পুলিশ। ওকালতনামায় স্বাক্ষর নেওয়ার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন এহসানুল হক। আদালত অনুমতি দিলে বেলা ১১টা ৩৮ মিনিটে ওকালতনামা দেওয়া হয় মিজানের কাছে। ওকালতনামায় স্বাক্ষর করেন মিজান। এরপর মিজানের জামিনের স্বপক্ষে বক্তব্য রাখতে শুরু করেন তাঁর আইনজীবী এহসানুল হক।

 

 

পূর্ববর্তি সংবাদমন্ত্রীর আশা, ‘গ্যাসের দাম মানুষ সহজভাবেই নেবেন’
পরবর্তি সংবাদকাল প্রকাশ হচ্ছে দাওরার ফলাফল, পাওয়া যাবে হাইআতুল উলয়ার সাইটে