চট্টগ্রামে `শ্যামলী’ বাসের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাস `শ্যামলী’র ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটায় উপজেলার জুলুরদিঘির পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সংঘদাশ বড়ুয়া (৭০) ও উত্তম বড়ুয়া (৪০)। সংঘদাশ বড়ুয়া সিএনজি অটোরিকশার যাত্রী ও উত্তম বড়ুয়া অটোরিকশাটির চালক ছিলেন। তাঁদের দুজনেরই বাড়ি সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকায়।

 

নিহত দুজনের আত্মীয় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সুনীল বড়ুয়া গণমাধ্যমকে জানান, চালক উত্তম বড়ুয়া গ্যাস নিতে পটিয়া আসছিলেন এবং সংঘদাশ বড়ুয়া পটিয়ায় তাঁর নিজের বাসায় আসছিলেন। সুনীল বড়ুয়া বলেন, সংঘদাশ বড়ুয়া তাঁর চাচা এবং উত্তম বড়ুয়া তাঁর ভাইপো।

পূর্ববর্তি সংবাদজনসম্মুখে হত্যা: দর্শকের দায় কী, ঈমানের দাবি কী
পরবর্তি সংবাদগাজীপুরে পুড়ে যাওয়া কারখানায় মিলল আরও ৩ লাশ