ইসলাম টাইমস ডেস্ক: পটুয়াখালীর ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে সাইফুদ্দিন নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
শনিবার সকাল ১০টার দিকে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তারমাথা এলাকার বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুদ্দিন ঢাকার গাবতলী আমিনবাজারসংলগ্ন বরদিসি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
আহত আমানুল্লাহ আমান জানান, ভেকু মেশিনটি ঢাকার আমিনবাজার এলাকা থেকে ট্রাকে করে দুমকির মুরাদিয়া কেচকেচিয়া খাল কাটার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
সকাল ১০টার দিকে আমির হোসেনের রাস্তার মাথার বটতলা এলাকার ব্রিজের পশ্চিম ঢালে ট্রাকের চাকা দেবে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ভেকুচালক নিহত হয়। এসময় আহত অবস্থায় ট্রাকচালক পালিয়ে যান। অপর আহত আমানউল্লাহকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুমকি থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহত ভেকুমেশিন চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
















