আবারো রিকশা চালকদের সড়ক অবরোধের হুঁশিয়ারি

সড়ক অবরোধ করে রিকশা চালকদের আন্দোলন।

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি গুরত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিক্ষুব্ধ রিকশা চালকরা। তবে আজকের মতো আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও সড়ক অবরোধ চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত রিকশা চালকরা।

আজ সোমবার (০৮ জুলাই) সকাল ৭টা থেকে রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন করেন বিক্ষুব্ধ রিকশা চালকরা।

এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নিতে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় আবারো অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দলনরত রিকশা চালকরা।

এর আগে যানজট দূর করতে রাজধানী ঢাকার বিভিন্ন রুটে গত রবিবার থেকে রিকশা, অন্যান্য অবৈধ ও অ-অনুমোদিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার (৩ জুলাই) দুপুরে ডিএসসিসির নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (৭ জুলাই) সকালে গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আসাদগেট, আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে এ ধরনের যানবাহন চলাচল করতে দেয়া হয় নি।

পূর্ববর্তি সংবাদরাজধানীতে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
পরবর্তি সংবাদভারতে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করা, উল্টো আহতদেরই গ্রেফতার করল পুলিশ