রাত আটটা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না

ইসলাম টাইমস ডেস্ক: তিতাস গ্যাসের জরুরি মেরামতকাজের জন্য আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে আগামীকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।

আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

পূর্ববর্তি সংবাদবিজেপির অভিন্ন দেওয়ানি বিধির চিন্তা ভারতের সার্বভৌমত্বকে আঘাত করে: ড. গৌতম পাল
পরবর্তি সংবাদএকজন মন্ত্রী হচ্ছেন, একজন প্রতিমন্ত্রী আসছেন, প্রবীণদের নাম নেই