বাড়ি ফেরা হলো না নব দম্পতির, বর-কনেসহ নিহত ৯

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউপির শাহী কোলায় ট্রেন ও বিয়ের যাত্রী বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায়  উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউপির শাহী কোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বর রাজন (২২), কনে সুমাইয়া খাতুন (১৯), মাইক্রোবাস চালক স্বাধীন (৫০), বরযাত্রী আলতাফ হোসেন (৫৫) ও আজম (২২)। অপর হতাহতদের পরিচয় জানা যায়নি।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, বরযাত্রী বাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়ার গুচ্ছ গ্রামে বিয়ে শেষে সিরাজগঞ্জের কান্দাপাড়ায় আসার পথে রেলক্রসিং পার হবার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় সংঘর্ষের পর প্রায় ২০০ গজ দূরে গিয়ে ট্রেনটি থামার পর মাইক্রোবাস থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

পূর্ববর্তি সংবাদসিলেট দরগা মাদরাসা: ইলম ও ঐতিহ্যের অনন্য পিঠস্থান
পরবর্তি সংবাদইরানি ছাত্রদের বিদেশে পড়াশোনা নিষিদ্ধের দাবি জানালেন ইসরাইলি প্রযুক্তিবিদ