সরকার বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বস্তিবাসী যেন কষ্ট ভুলে শান্তিতে থাকতে পারে, সে জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার রাজধানীর ইস্কাটনে মন্ত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, সুপরিকল্পিত নগরায়ণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে। শুধু বহুতল ভবন নির্মাণ করলেই হবে না, সেগুলো হতে হবে পরিকল্পনা অনুযায়ী।

অপরিকল্পিত শিল্প-কারখানায় আর বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদমানিকগঞ্জে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন
পরবর্তি সংবাদভেঙ্গে গেছে নাগেশ্বরী বেড়িবাঁধ, বন্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান