টানা বর্ষণে হুমকির মুখে কাপাসিয়ার মজনু শাহ সেতু

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় তিন দিনের টানা বর্ষণে বিলের পানি নামার সময় তরগাঁও বাঘিয়া সড়কের ফকির মজনু শাহ সেতুর নিচের অংশের সড়ক ধসে হুমকির মুখে পড়েছে সেতুটি। ফলে আশপাশে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক, ব্যবসায়ীসহ অসংখ্য মানুষ যাতয়াত করেন। এখন সড়কটি ভেঙে যাওয়ার কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। এ অবস্থায়  এলাকাবাসী প্রশাসনের কাছে এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

জানা যায়, কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবল ভারী বর্ষণের ফলে স্কুল কলেজে যাতায়াত করা রাস্তাঘাট, কাঁচা ঘর ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। কৃষকের ফসলের জমি ও মাছ চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওয়াপদা রাস্তা কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

অপরদিকে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে ও মাঠে পানি ঢুকে পড়েছে। কাপাসিয়া টোক সড়কে টোলাইন্না বাড়ি নামক স্থানে সড়ক ধসে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পূর্ববর্তি সংবাদকি আছে ‘মিঞা কবিতা’য়? আসামে কেন এত হইচই?
পরবর্তি সংবাদভারতের সরকারি অফিসে নিষিদ্ধ হলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ