ডিআইজি মিজান ও দুদকের বাছিরের বিরুদ্ধে মামলা

দুদকের বরখাস্ত পরিচালক এনামুল বাছির ও ডিআইজি মিজানুর।

ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা। এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য বাছিরকে ঘুষ দিয়েছেন দাবি করে সম্প্রতি অডিও প্রকাশ করেন মিজান।

মিজানের সরবরাহ করা অডিও রেকর্ডের সূত্র ধরে বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার সংবাদ প্রকাশ করে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ।

ঘুষ কেলেঙ্কারির এই ঘটনা অনুসন্ধান করে দুদক। এই অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিল সংস্থাটি।

দুদকের একাধিক সূত্র বলছে, বাছির ঘুষ নিয়েছেন—এটা অডিও রেকর্ডে প্রমাণ আছে। আর মিজান নিজেই ঘুষ দেওয়ার কথা প্রকাশ্যে বলেছেন।

পূর্ববর্তি সংবাদ৬.১ মাত্রা ভূমিকম্পে আবারো কেঁপে উঠল ইন্দোনেশিয়া
পরবর্তি সংবাদবন্যায় তাবলিগের ১০ জন সাথীসহ আজাদ কাশ্মীরে নিহত ২২