নৌকা ডুবে কুড়িগ্রামের উলিপুরে ৪ শিশু ও ১ নারীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: নৌকা ডুবে কুড়িগ্রামের উলিপুরে ৪ শিশু ও ১ নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার কালডাবরীর দোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে ২০-২৫ নারী ও শিশু নৌকা নিয়ে বন্যার পানি দেখতে বের হন। পথে কালডাবরীর দোলা এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপে তলা ফেটে পানি উঠে নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয়রা রুনা আক্তার, রুপা ও হাসিবুলের লাশ উদ্ধার করে। খবর পেয়ে রংপুর, কুড়িগ্রাম ও উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা বিকেল ৪টার দিকে সুমন ও সাড়ে ৫টার দিকে রুনুমনির লাশ উদ্ধার করে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মঞ্জিল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদশিল্প কারখানা স্থাপনের জন্য কৃষি জমি নষ্ট করতে দেওয়া হবে না: শিল্পমন্ত্রী
পরবর্তি সংবাদ২৩ জেলায় বন্যা: দুর্গত ১৫ লাখ বাসিন্দা