ভারতে গরুর গোশত থাকার সন্দেহে মাদ্রাসায় আগুন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বিজেপি শাসিত ফতেপুর জেলায় মঙ্গলবার ( ১৬ জুলাই) একটি মাদ্রাসায় গরুর গোশত থাকতে পারে এমন সন্দেহে মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে কট্টরপন্থি হিন্দুরা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য মোতাবেক,  সোমবার ( ১৫ জুলাই) ওই মাদ্রাসার পেছনে গবাদি পশুর দেহাবশেষ পাওয়া যায়। এতে কিছু উগ্রপন্থি   ক্ষুব্ধ হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে মঙ্গলবার (১৬ জুলাই) আবার ওই মাদ্রাসার পেছেনে গবাদিপশুর দেহাবশেষ পেলে উগ্রপন্থিরা মাদ্রাসায় ভাঙচুর চালিয়ে এবং আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনার পর দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তী যে কোনো হামলা বন্ধ করতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার রমেশ বলেন, সকালে বেহতা গ্রামে গরুর গোশত উদ্ধার হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরে কিছু অরাজকতা সৃষ্টিকারী ব্যক্তি মাদ্রাসায় হামলা চালিয়ে পাথর নিক্ষেপসহ আগুন ধরানোর চেষ্টা করে। ওই ঘটনায় কোনও হতাহতের তথ্য নেই।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রেডিও তেহরানকে বলেন, ওই ঘটনা অত্যন্ত অন্যায়, গণতন্ত্র বিরোধী ও ভারতবিরোধী।

এসব কাজকর্ম করে তারা পরিস্থিতিকে জটিল করে তুলতে চাচ্ছে। হিন্দু-মুসলিমের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দাঙ্গা বাধাতে চাচ্ছে।

পূর্ববর্তি সংবাদআরজাবাদে খতীব ও বক্তাদের সভায় পাঠ্যপুস্তকে ‘বিবর্তনবাদ’ নিষিদ্ধের দাবি
পরবর্তি সংবাদএবার কলকাতায় চতুরঙ্গের মুসলিম সম্পাদক পরিবারকে চিঠি ‘আপনি আর নাগরিক নন’