পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী খাকান আব্বাসি গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার করা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুসলিম লীগ নেতা শহীদ খাকান আব্বাসি। আজ বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে দেশটির জাতীয় তদন্ত ব্যুরো ন্যাব।

 

শহীদ খাকান আব্বাসি পাকিস্তান মুসলিম লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে গ্রেফতার হলেন । এর আগে দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাবন্দি।

পাকিস্তানের দুর্নীতিবিরোধী এ সংস্থা ২০১৮ সালে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ এবং আব্বাসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের উভয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দিতে সহায়তার অভিযোগ রয়েছে। সূত্র: জংগ, খালিজ টাইমস

পূর্ববর্তি সংবাদযে কারণে পাঁচ বছরের জন্য দুই মাদরাসার পরীক্ষা স্থগিত করল হাইআতুল উলয়া
পরবর্তি সংবাদইসকনের প্রসাদ বিতরণ এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল