ইসলাম টাইমস ডেস্ক: বরিশাল-বরগুনা মহাসড়কে যাত্রীবাহী বাস মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন।
রবিবার (২১ জুলাই) দুপুরে বরিশাল-বরগুনা মহাসড়কে কালিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল-বরগুনা রুটে চলাচল করে। বাসটি বরিশাল থেকে সুবিদখালী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ১৫ জনের মতো যাত্রী আহত হয়। তবে কেউ নিহত হননি।
আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
















