সিরিয়ায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ার আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসলাম টাইমস ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের তাল আল-হারা এলাকায় কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি চালানো হয়।

যদিও সিরিয় কর্তৃপক্ষের দাবি, দেশটির সেনা সদস্যরা এরই মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই গুলি করে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এ দিকে দেশটির বার্তা সংস্থা ‘সানা’র খবরে বলা হয়, সিরিয়ার তাল আল-হারা এলাকাটি অন্যান্য স্থানের চেয়ে অনেকটাই উঁচু। আর তাই এলাকাটি থেকে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির ওপর সামরিক পর্যবেক্ষণ তৎপরতা চালানো অনেক সহজ।

যে কারণেই অঞ্চলটিতে বারংবার হামলা চালিয়ে সেখানকার দখল নিজেদের করে নিতে যায় ইসরায়েল। যদিও এবারের হামলা প্রতিহত করতে গিয়ে কেউ হতাহতের ঘটনা না ঘটলেও এতে কিছু আর্থিক ক্ষতি হয়েছে বলে এরই মধ্যে স্বীকার করেছে সিরিয়া।

অপর দিকে গত দুই দিন আগেও সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে ইসরায়েলের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তখন শত্রুদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তাৎক্ষণিক সেগুলো ধ্বংস করেছিল সিরিয় সেনা বাহিনী।

পূর্ববর্তি সংবাদপাস্তুরিত দুধ পরীক্ষার শুনানি ২৮ জুলাই পর্যন্ত মুলতবি
পরবর্তি সংবাদইসকনের বিরুদ্ধে মামলা করলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ