কাশ্মিরে ভারতের অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েন: বাড়ছে উৎকণ্ঠা

ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অতিরিক্ত দশ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে ভারত সরকার। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাশ্মির সফরের তিন দিনের মাথায় অতিরিক্ত এই সেনা মোতায়েনের খবর জানা গেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার।

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন,  এই পদক্ষেপ মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। তিনি বলেন, কাশ্মিরে কোনও নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়নি। জম্মু-কাশ্মিরের রাজনৈতিক সংকট সামরিক উপায়ে সমাধান সম্ভব না। ভারত সরকারের উচিত তাদের নীতি পুনরায় বিবেচনা করা।

আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, এটা অবাক করার মতো। ১৫ আগস্টের বিক্ষোভের পর প্রশাসনের অর্ধেক অংশই জনগণকে আতঙ্কিত করতে ব্যস্ত।

ওমর আব্দুল্লাহ অভিযোগ করেন, প্রশাসনের এমন উদ্যোগে উপত্যকার মানুষের মনে উদ্বেগ বাড়ছে, গুজব ছড়াচ্ছে।

তিনদিন আগে কাশ্মির সফরে গিয়ে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন দোভাল। এরপরই সন্ত্রাসবিরোধী অভিযান জোরালো করতে সেখানে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত দশ হাজার সদস্য মোতায়েন করা হয়।

 

পূর্ববর্তি সংবাদআশরাফুল উলূম বড়কাটরা: যেখানে বসেছিল আকাবিরদের মিলনমেলা
পরবর্তি সংবাদপ্রতিরোধ করতে ব্যর্থ হয়ে সরকার এখন ডেঙ্গুকে গুজব বলছে: মির্জা ফখরুল