আজ থেকে ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০০ টাকা

ইসলাম টাইমস ডেস্ক: সরকারি হাসপাতালের পাশাপাশি এবার বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট করতে সব হাসপাতাল একই ফি নেবে।  আজ থেকেই এটি কার্যকর হবে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ একথা জানান।

নতুন নিয়ম অনুযায়ী ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।

ডেঙ্গু শনাক্তে ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে রক্তের এই পরীক্ষাগুলো করাতে প্রতিটির জন্য এক থেকে দেড় হাজার টাকা লাগছিল। সরকারি এই সিদ্ধান্তের ফলে সেই খরচ এখন অর্ধেকের নিচে নেমে আসবে।

পূর্ববর্তি সংবাদঘুষের ৮০ লাখ টাকাসহ এবার ডিআইজি পার্থ গোপাল গ্রেফতার
পরবর্তি সংবাদঢাবিতে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ