ইসলাম টাইমস ডেস্ক: বৃটিনে অনুষ্ঠিত হয়েছে তাবলীগের আলমী শুরার অনুসারীদের বিশাল ইজতেমা। লন্ডনের ব্ল্যাকবোর্নে ২৬ ও ২৭ জুলাই দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে তাবলীগের প্রবীণ মুরুব্বীসহ উপস্থিত হয়েছেন বিশ্ববরেণ্য আলেম, পাকিস্তানের মুফতীয়ে আযম মুফতী মুহাম্মদ রফী উসমানী। তাছাড়া ইজতেমায় আরও উপস্থিত হয়েছেন বৃটিনে তাবলীগের প্রবীণ মুরুব্বী শায়খুল হাদীস যাকারিয়া রহ. -এর বিশিষ্ট খলীফা মাওলানা ইউসুফ মাতালা, যার ব্যাপারে সাদপন্থীরা অনেক দিন থেকে গুজব ছড়িয়ে আসছিলেন।

তাবলীগ সূত্রে জানা যায়, মাওলানা ইউসুফ মাতালা সাহেব শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে ইজতেমার হলে সর্বসাধারণের সাথে এশার নামাজ আদায় করেন। এবং দিল্লীর মুরুব্বী মাওলানা ইবরাহীম দেওলা সাহেবের বয়ান শুনেন।

সূত্র আরও জানায়, বয়ান শেষে ইউসুফ মাতালা সাহেব আহলে শূরার মুরব্বীদের ক্যাম্পেও গিয়েছেন এবং মুরুব্বীদের সাথে সাক্ষাত করেছেন।
মাওলানা ইউসুফ মাতালার এই ইজতেমায় অংশ গ্রহণের মধ্য দিয়ে অনেক দিনের গুজবের অবসান ঘটেছে বলেও তাবলীগ সংশ্লিষ্ট লোকজন মনে করছেন। এত দিন পর্যন্ত সাদ পন্থীরা তাকে দিল্লির মাওলানা সাদের সমর্থক হিসাবেই প্রচার চালিয়ে আসছিলেন।
এজতেমায় ওলামাদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের মুফতীয়ে আজম মুফতী মুহাম্মদ রফী উসমানী।
















