গুজবে নিহত রেণুর মেয়ের জন্যে জামা কিনে আনলেন সৌদি প্রবাসী

ইসলাম টাইমস ডেস্ক: কিছু দিন আগে ছেলে ধরা গুজবে নিহত রেণুর মেয়ের জন্যে ড্রেস, খেলনা কিনে এনেছেন সৌদি প্রবাসী জনৈক মিজানুর রহমান। আমিনুদ্দীন সুলতান নামে একজন অনলাইন কর্মীর একটি পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টে আমিনুদ্দীন সুলতান রেণুর মেয়ের নতুন জামা পরা কয়েকটি আনন্দময় মহূর্তের ছবি দিয়ে লিখেছেন,

কিছু দিন আগে ছেলে ধরা গুজবে নিহত রেণুর মেয়ে তুবাকে যখন প্রশ্ন করা হল তোমার মা কোথায় গেছে? তখন সে বলেছিলো মা নিচে ড্রেস আনতে গেছে। সেই  ড্রেসের কথা দেশের কেউ মনে না রাখলেও মনে রেখেছেন জনৈক সৌদি প্রবাসী মিজানুর রহমান।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল হলেও মন্ত্রী আছেন সপরিবারে মালয়েশিয়ায়
পরবর্তি সংবাদডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা ব্যর্থ হলেও সফল কলকাতা