যিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে কাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ইসলাম টাইমস ডেস্ক: যিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

পূর্ববর্তি সংবাদচামড়া-কারসাজির বিরুদ্ধে মুফতি আমিনীর প্রতিরোধ ও বিকল্প উদ্যোগ: যা বললেন দুই বিশিষ্ট আলেম
পরবর্তি সংবাদ‘ডেঙ্গুতে অনেকের প্রাণহানি ঘটলেও সরকার প্রতিরোধের কোনো ব্যবস্থাই নিচ্ছে না’