হজযাত্রীদের মুখে ফগার মেশিন চালানো সেই মশককর্মী বরখাস্ত

ইসলাম টাইমস ডেস্ক:  হজযাত্রীদের মুখে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ দেয়ার অপরাধে মোহাম্মদ হুমায়ূন কবির নামে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ আগস্ট আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে ওষুধ দেন ওই কর্মী। দ্রুতই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি সিটি কর্পোরেশনের নজরে এলে তা খতিয়ে দেখা হয় এবং ঘটনার সত্যতা পাওয়ায় হুমায়ূনকে বরখাস্ত করা হয়।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ঘটনার মাধ্যমে ভারতের ভাঙন শুরু হয়ে গেলো: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদকাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি গ্রেফতার