কাশ্মীরি নেতাদের মুক্তির দাবিতে দিল্লিতে প্রতিবাদ সমাবেশ

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র যেসব রাজনৈতিক নেতাদের গ্রেফতার অথবা আটক করা হয়েছে তাঁদের মুক্তির দাবিতে দিল্লিতে বিরোধীদলীয় নেতাদের উপস্থিতিতে এক প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ডিএমকে দলের আহ্বানে দিল্লির যন্তরমন্তরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে জম্মু-কাশ্মীরে  আটক নেতাদের মুক্তি এবং সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা বহাল করার দাবি জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করার পর থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করার পাশাপাশি সেখানকার রাজনৈতিক নেতাদের আটক, গ্রেফতার অথবা গৃহবন্দি  করা হয়েছে। গোলযোগের আশঙ্কায় রাজ্যের সমস্ত স্পর্শকাতর এলাকায় প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কার্যত অবরুদ্ধ হয়ে আছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।

গণমাধ্যমে প্রকাশ সেখানে কমপক্ষে ৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আইনজীবী, অধ্যাপক, জম্মু-কাশ্মীর বার এসোসিয়েশন ও সিভিল সোসাইটির সদস্যরা রয়েছেন। রাজ্যটিতে গত ৫ অগস্ট থেকে যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দেয়া হলে মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়েন। সরকারপক্ষ থেকে অবশ্য সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে ও নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা শিথিলের কথা বলা হচ্ছে। সূত্র: পার্সটুডে।

পূর্ববর্তি সংবাদবায়তুল মুকাদ্দাসই ফিলিস্তিনের স্থায়ী রাজধানী: ওআইসি
পরবর্তি সংবাদহিন্দুদের জন্মাষ্টমী ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা