ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের সালন্দর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েঠেন আরও ৩১ জন। তাদের মধ্যে ২৮ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় চিকিৎসকরা
আজ বৃস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থানার এসআই ফিরোজা বেগম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নৈশ কোচের সাথে দিনাজপুরগামী মিনিবাসের সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
গাড়ি দুটির গতি অনেক বেশি ছিল, একটি গাড়ি অন্য গাড়িতে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারনা আইনশৃঙ্খলা বাহিনীর।
















