ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি ও বাংলাদেশের বাম রাজনীতির প্রবীণ নেতা অধ্যাপক মোজাফফর আহমেদ মৃত্যু বরণ করেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফরকে ঠাণ্ডা লেগে বুকে কফ জমে যাওয়া এবং ব্যাকবোনে ব্যথা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সোমবার তাকে আইসিইউতে নেন চিকিৎসকরা।
















