বিমানে রাহুলকে পেয়ে যেভাবে কান্নায় ভেঙ্গে পড়েন কাশ্মীরী নারী (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক : শনিবার জম্মু কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি রাহুলসহ অন্যান্য কংগ্রেস নেতাদের। শ্রীনগর বিমানবন্দর থেকেই  ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই যাত্রাপথেই বিমানের মধ্যে রাহুলের সামনে নিজেদের দুরবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন  এক মহিলা। সামাজিক মাধ্যম টুইটারে সেই ছবি ছড়িয়ে পড়ে।

৩৭০ অনুচ্ছেদ রদের পর  কাশ্মীরের লোকদের কী দুর্দশা এবং কি পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে, সেই কথা শোনাচ্ছেন এক মধ্যবয়সি কাশ্মীরি মহিলা। রাহুলকে তিনি বলছেন, ‘‘আমার ছেলেমেয়েকে ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। আমার ভাই হৃদরোগাক্রান্ত। ১০ দিন ধরে তিনি ডাক্তার দেখাতে পারেননি। আমরা খুব বিপদে আছি।’’ ভিডিয়োতেই দেখা যাচ্ছে, এই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছেন ওই মহিলা। রাহুলকে দেখা যাচ্ছে তাঁকে সান্ত্বনা দিতে।

 

প্রসঙ্গত, শনিবার কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীসহ ভারতের বিরোধীদলগুলির ১২ জন প্রতিনিধি জম্মু-কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রীনগর বিমানবন্দরেই তাঁদের আটকে দেন পুলিশ প্রশাসনের কর্তারা। সেখান থেকেই তাঁরা ফিরে আসতে বাধ্য হন।

 

 

পূর্ববর্তি সংবাদরাখাইনে চলছে সংঘর্ষ, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা
পরবর্তি সংবাদযশোরে চুরির মামলা দায়ের করায় বাড়িতে ভাঙচুর