চাঁদার জন্য আ’লীগ-যুবলীগের ২ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদার জন্য আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতাকে মারধর করেছেন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও তার লোকজন।

জানা যায়, গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহরুল ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারের উপর এ আক্রমণের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজী শাহরুল, মহসিন খন্দকার ও সহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুরসহ কয়েকজন আ’লীগ নেতা সম্প্রতি গ্যাস ফিল্ডের একটি ঠিকাদারি কাজ পেয়েছেন। উক্ত কাজের জন্য কাজী শাহরুল ও আজাদ হাজারীর কাছে চাঁদা দাবি করেন মাসুম বিল্লাহ। অন্যথায় কাজ করতে পারবেন না বলে হুমকি দেন।

এনিয়ে রোববার রাতে ঘাটুরা এলাকায় মহসিন খন্দকারের বাড়িতে বৈঠকের কথা ছিল। সে অনুযায়ী কাজী শাহরুল ওই বাড়িতে ঢোকামাত্র মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা কাজী শাহরুল ও মহসিন খন্দকারকে মারধর শুরু করে।

পূর্ববর্তি সংবাদসৌদির বিমানবন্দরে আবারো হুথিদের ড্রোন হামলা
পরবর্তি সংবাদগুজরাটে মুসলিম পুলিশ কনস্টেবলের দাড়ি ধরে টানাটানি, গলাটিপে প্রাণে মারার চেষ্টা