ইসলাম টাইমস ডেস্ক: মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের খতীবকে তলব করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা। এর একদিন আগে জেরুসালেমের ইসলামী ওয়াকফ বিভাগের মহাপরিচালক শায়খ আযযাম আল-খতিবকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
আজ সোমবার (২৬ আগস্ট) ভোরে আল-আকসা মসজিদের খতীব শায়খ ইকরিমা সাবরীকে কোন কারণ বলা ছাড়াই তদন্তের জন্য ডেকে পাঠায় ইহুদীবাদি ইসরাইলের গোয়েন্দা সংস্থা।
তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুকে পাঠানো লিখিত বক্তব্যে শায়খ সাবরীর কার্যালয় থেকে বলা হয়, ইহুদীবাদী দখলদার বাহিনী আজ ভোরে শায়খ ইকরিমা সাবরীর বাড়িতে হামলা চালায়। এবং বিকেলে তদন্তের জন্য তাকে ডেকে আনে।
তবে এই ব্যাপারে দখলদার ইসরাইলি বাহিনী থেকে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।
আইনজীবী খালদুন নাজিম আনাদুলুকে পাঠানো লিখিত বক্তব্যে বলেন, আল-আকসা মসজিদের রক্ষীদের মসজিদের অভ্যন্তরে ও মসজিদের আশপাশের ভূমির দখল লঙ্ঘনের নির্দেশ দেওয়ার অভিযোগে গত রবিবার শায়খ খতীবকে তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল।
জেরুসালেমের ইসলামী সংঘঠনগুলো সাম্প্রতিক মাসগুলোতে দখলদার ইসরাইলি বাহিনী কতৃক আল- আকসা মসজিদের প্রহরী ও মুসল্লি এবং ইসলামী ওয়াকফ বিভাগের কর্মীদের ডেকে পাঠানো, তাদের জিজ্ঞাসাবাদ করা ও নির্বাসন দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে।
















