জানাযা শেষে আরেক জানাযার খবর!

শোয়াইব জিয়া ।।

হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. এর সুযোগ্য খলীফা শাহ আবরারুল হক্ব হারদুয়ী রহ. এর সোহবত প্রাপ্ত দেশের প্রবীণ CIP হাজ্বী আব্দুল মতিন রহ. এর জানাযায় আজ গিয়েছিলাম কক্সবাজার।

চট্টলার খুব কম মাদ্রাসাই আছে যেখানে হাজ্বী সাহেবের প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তা ছিলো না এমন। চট্টগ্রামে হারদুয়ী হযরতকে আনা নেওয়ার সকল কাজ তিনিই আঞ্জাম দিয়েছেন। কক্সবাজার বিমানবন্দরের গেইট সংলগ্ন কোটি টাকার জমি দান করেছেন মাদ্রাসা করার জন্য। জামিয়াতুল আবরার নামে একটি মাদ্রাসার কার্যক্রমও চলছে বেশ কয়েকবছর থেকে।

আজ সেখনেই তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে হারদূয়ী হযরতের খলীফা যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দাঃ বাঃ এর ইমামতিতে। উপস্থিত ছিলেন হারদূয়ী হযরতের আরো দু’জন বিশিষ্ট খলীফা আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া ও আল্লামা মুফতি মিজানুর রহমান দাঃবাঃ এবং জামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা আবু তাহের নদভী দাঃবাঃ সহ কক্সবাজারের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও জনপ্রতিনিধিরা।

জানাযা শেষে মরহুমকে যখন কবরে রাখা হচ্ছিলো তখনই খবর এলো দেশের প্রবিণ আলেমে দ্বীন,পটিয়া কৈগ্রাম হেমায়েতুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদীস ও মুহতামিম ইন্তিকলের।

উনার জানাযা আজ বেলা ২.৩০ মিনিটে কৈগ্রাম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

আল্লাহ উভয়কে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

পূর্ববর্তি সংবাদজীবনের রোজনামচা
পরবর্তি সংবাদআরব দেশগুলো যে কারণে ভারতের সামনে নতজানু