পদত্যাগ করলেন ট্রাম্পের ব্যক্তিগত সহকারী

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডালিন ওয়েস্টারহাট পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্টের পরিবারের তথ্য সাংবাদিকদের জানানোর কারণে তাকে পদত্যাগ করতে হলো।

খবরে বলা হয়, সম্প্রতি ট্রাম্প নিউজার্সিতে অবসর সময় কাটাতে যান। সেখানেই নাম না প্রকাশের শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়েস্টারহাট। তিনি সেখানে ট্রাম্পের পরিবার ও অন্য সদস্যদের নিয়ে কিছু তথ্য প্রকাশ করেন। ট্রাম্প তা জানার পরই তাকে পদত্যাগ করতে বলেন।

ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হওয়ার কারণে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসের সামনেই ছিল ওয়েস্টারহেডের কার্যালয়। তাঁকে মার্কিন গণমাধ্যমগুলো ট্রাম্পের ‘দ্বাররক্ষী’ বলে অভিহিত করে আসছিল।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তাঁর ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন।

পূর্ববর্তি সংবাদবিজেপি নেতা চিন্মায়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা
পরবর্তি সংবাদআগ্রাসী হামলার ব্যাপারে ইসরাইলকে হামাসের হুশিঁয়ারি