হাটহাজারীতে শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘আল আমিন মা ও শিশু হসপিটাল’

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীর সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘আল আমিন মা ও শিশু হসপিটাল’।

গত মঙ্গলবার ( ২৭ আগস্ট ) মাগরিবের পর সদস্যদের উপস্থিতিতে সংস্থাটির কার্যালয়ে সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে কার্যকরী সভায় সংস্থার উদ্যোগে দীর্ঘদিনের প্রত্যাশিত “আল আমিন মা ও শিশু হসপিটাল”  চালু করার সিদ্ধান্ত  ‍গৃহীত হয়।

সংস্থার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জানান,  সংস্থার উদ্যোগে ইনশাল্লাহ হাটহাজারীতে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ২৭ শয্যা বি বিশিষ্ট একটি হাসপাতাল প্রতীষ্ঠা করা হবে। ধর্মীয় নিয়মনীতি মেনে মহিলাদের জন্য মহিলা ডাক্তার ও পুরুষদের জন্য পুরুষ ডাক্তার সুবিধায় “আল আমিন মা ও শিশু হসপিটাল” সর্বসাধারনকে কম খরচে চিকিৎসাসেবা প্রদান করবে।

যুগ্ম সম্পাদক ইবরাহীম খলিল বলেন- মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংস্থার এ উদ্যোগ। আশা করি এ মহৎ সেবামূলক উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানাবে।

“আল আমিন সংস্থা সব সময় মানুষের দুর্দিনে পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিত করে আসছে। হসপিটাল প্রতিষ্ঠার মাধ্যমে সেবা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে যাচ্ছে। মানব সেবার মহৎ প্রত্যাশা নিয়ে “আল আমিন মা ও শিশু হসপিটাল” মানুষের ভালোবাসায় উত্তর চট্টগ্রামে সফল হবে।”

সভায় উপস্থিত ছিলেন মাওলানা কারী মুঈনউদ্দীন, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা শফিউল আলম, মাওলানা জাহেদুল্লাহ খান, হাফেজ শফিউল আজম, মাওলানা আবুল হাশেম, মুফতি নাছির, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা আলমগীর, প্রমূখ।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বে বিক্ষোভ
পরবর্তি সংবাদসময়ের মূল্য জীবনের পাথেয় : মাওলানা জিকরুল্লাহ খান