সৌদিতে চাকুরী হারাচ্ছেন পাকিস্তানী ডাক্তাররা

ইসলাম টাইমস ডেস্ক:  সৌদি আরবে কর্মরত শত শত পাকিস্তানী ডাক্তার চাকুরিচ্যুত হতে যাচ্ছেন। কারণ উপসাগরীয় দেশটি পাকিস্তানী স্নাকোত্তর ডাক্তারী সার্টিফিকেট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি স্বাস্থ্য কমিশনের জারি করা একটি চিঠিতে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ পাকিস্তানের স্নাকোত্তর ডাক্তারী সার্টিফিকেট মেডিকেল  লাইসেন্সের জন্যে যথেষ্ট মনে করে না। পাকিস্তানের দৈনিক ডন এর সূত্রে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

ডন পত্রিকায় আরও বলা হয়েছে, যে সকল ডাক্তারকে সৌদি সরকারের পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে শীর্ঘই দেশ ত্যাগের নির্দেশও হয়েছে।

সৌদিতে চাকুরীরত পাকিস্তানী ডাক্তাররা খবরটিতে অত্যন্ত মর্মাহত হয়েছেন। তাদের অনেকেই কয়েক যুগ ধরে সেখানে এ পেশায় নিয়োজিত ছিলেন।

 

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
পরবর্তি সংবাদকুমিল্লায় সড়ক দুর্ঘটনা, পুলিশের এএসআইসহ নিহত ৩