লাশ ছাড়াই আব্দুল্লাহ মুরসি’র জানাজার নামাজ অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: লাশ ছাড়াই মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহ মুরসি’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর কঠোর নিরাপত্তার মধ্যে মর্গ থেকে পরিবারের নিকট মৃতদেহটি হস্তান্তর করা হয়। পরে নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে তাকে দাফন করা হয়। দাফনের সময় তার ভাই ওমর ও আহমেদ এবং মা নাজলা মাহমুদ উপস্থিত ছিলেন। ‘মিডল ইস্ট মনিটর’

পরিবারের স্বজনদের বরাতে আল-আরাবি সংবাদ মাধ্যম জানায়, আব্দুল্লাহর লাশ দাফনের সময় যাতে কোনো বিক্ষোভ বা বড় জনসমাবেশ না হয় সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই মর্গের কর্তৃপক্ষ তার ভাইয়ের কাছে মৃতদেহ হস্তান্তর করে।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহ মুরসি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার ভাই জানান, কায়রোতে এক বন্ধুর সঙ্গে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদডুবন্ত অর্থনীতি থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান-২ কে ব্যবহার করছে বিজেপি: মমতা
পরবর্তি সংবাদজাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়লেন চন্দ্রযান–২–এর বিজ্ঞানী