সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২)। নিহত আরও একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। আহত হয় আরও ৮ জন।

আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাকি আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদনেসাবের সমন্বয় নিয়ে চলতি মাসেই বৈঠকে বসছেন বেফাকের দায়িত্বশীলরা
পরবর্তি সংবাদ‘আবেদন করলে রংপুর-৩ আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে পারে আওয়ামী লীগ’