হাজীদের দেশে ফেরার শেষ ফ্লাইট রোববার

ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র হজ্ব পালন শেষে হাজিদের দেশে ফেরার শেষ ফ্লাইট রোববার। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ্বযাত্রী মক্কায় গিয়েছিলেন। হজ্বত্রীদের বাইরেও হজ্ব ব্যবস্থাপনায় আরো প্রায় ২৩০ জন হজ্বের অফিসিয়াল কাজে মক্কায় যান।

সৌদি আরবস্থ হজ্জ অফিস সূত্র জানিয়েছে এ বছর (শুক্রবার রাত ১২ টা পর্যন্ত) হজ্বে গিয়ে ইন্তেকাল করেছেন মোট ১১৭ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ হাজি ছিলেন একশ’ জন, আর নারী হাজি ছিলেন ১৭ জন। নিহতদের মধ্যে ১০২ জন মক্কায় ১৩ জন মদিনায় আর দুই জন হাজি মারা গেছেন জেদ্দায়।

ঢাকাস্থ হজ্ব অফিস সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন মোট এক লাখ ৭ হাজার ৪২৯ জন হাজি। এর বাইরে আজ শনিবারের মধ্যে আরো ১৫ টি ফ্লাইট হাজীদের নিয়ে দেশে ফেরার কথা রয়েছে। এই ১৫ টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের রয়েছে ৬ টি ফ্লাইট আর বাকি ৯ ফ্লাইট রয়েছে সৌদি এয়ারলাইন্সের।

উল্লেখ্য, এ বছর হজ্বের প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ৪ জুলাই আর হজ্বে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ৫ আগস্ট। হজ্ব শেষে দেশে ফেরার প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ১৭ আগস্ট এবং শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর রোববার।

পূর্ববর্তি সংবাদছাত্রলীগের পদ হারালেন শোভন-রাব্বানী
পরবর্তি সংবাদমসজিদের পর এবার বাড়ি নির্মাণে বাধা দিল বিএসএফ