ইসলাম টাইমস ডেস্ক : ডঃ আ ফ ম খালিদ হোসেন মাদরাসার ছাত্রদেরকে উৎসাহিত করে বলেছেন, তোমাদেরকে আল্লামা তাকি উসমানির মত উচ্চমানের আলেম হতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সম্মেলন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন ডঃ আ ফ ম খালিদ হোসেন।
তিনি আরও বলেন, এভাবে কৃতি সংবর্ধনার আয়োজন প্রতিটি জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে। জাতির যোগ্য ও মেধাবী আলেমদেরকে মূল্যায়ন করতে হবে।
ড. খালেদ হোসেন আরো বলেন, দেশের প্রতিটি সেক্টরে একজন আলেম যেন অধিষ্ঠিত হতে পারে তার জন্য নিরলস মেহনত ও প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। তোমাদেরকে আল্লামা তাকি উসমানির মত দক্ষ আলেম হতে হবে। মাওলানা মামুনুল হকদের মত সংগ্রামী আলেম হতে হবে। কারণ বাতিলরা আপনাকে আমাকে ভয় পায় না। ভয় পায় মাওলানা মামুনুল হকদেরকে। মামুনুল হকদের বলিষ্ঠ কণ্ঠ ইসলামী আন্দোলনের জন্য বড় নিয়ামক শক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে ড. খালেদ হোসেনের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা উবাইদুল্লাহ হামজা, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মাওলানা মহিউদ্দিন হেলালী, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকির হোসেন, ঢাকা মহানগরীর খেলাফত ছাত্র মজলিসের সাবেক সাহিত্য ও গবেষণা বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, যুব মজলিসের ঢাকা মহানগরীর মজলিসে আমেলার সদস্য মাওলানা মোরশেদ সিদ্দিকী।
















