হাজার হাজার আলেম, তলাবার উপস্থিতিতে সম্পন্ন হল জামাল ছাহেব রহ.-এর জানাযা, দাফন (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: হাজার হাজার তালেবে ইলম এবং আলেমের উপস্থিতিতে সম্পন্ন হল বিখ্যাত তাফসিরগ্রন্থ জালালাইনের শরাহ জামালাইনের মুসান্নিফ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস বহু গ্রন্থপ্রণেতা প্রবীণ আলেম মাওলানা জামাল ছাহেব রহ.-এর জানাযা।

আজ বুধবার ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে দারুল উলম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর ইমামতিতে ইহাতায়ে মুরসিলাতে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। এসময় মাদরাসার হাজার হাজার তালেবে ইলম, উস্তায এবং সাধারণ দ্বীনদার মানুষ উপস্থিত ছিলেন। পরে মাকবারায়ে কাসেমীতে তাকে দাফন করা হয়

এর আগে গতকাল মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়ি মিরাঠে তিনি ইনতিকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। দুইবছর ধরে তার সুগার বেড়ে গিয়েছিল। ইনতিকালের দু’দিন আগেই তিনি চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।

মরহুম জামাল ছাহেব রহ. জালালাইন ছাড়াও দরসে নেজামির আরও কিতাবের শরাহ লেখেছেন। দেওবন্দে তিনি উসুলুশ শাশী, হেদায়া, মাকামাতে হারেরী এবং হুসামির দরস দিতেন।   সূত্র: জরবে দেওবন্দ

نماز جنازہ حضرت علامہ جمال احمد صاحب استاذ دارالعلوم دیوبند : اور دارالعلوم دیوبند کی مکمل ویڈیو https://youtu.be/XJBx18TnFow

Posted by ‎Zarb E Deoband ضرب دیوبند‎ on Wednesday, September 18, 2019

পূর্ববর্তি সংবাদইসরায়েলের নির্বাচন: ‘নেতানিয়াহু হারলেও আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না’
পরবর্তি সংবাদযুবলীগ নেতার ক্যাসিনোতে অভিযান: ১৪২ জন নারী-পুরুষ আটক