ইসলাম টাইমস ডেস্ক: ৭ দেহরক্ষীসহ যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমকে (৫৫) আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে তার ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান অর্থ, অস্ত্র ও বিদেশি মদ জব্দ করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রট সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে জি কে শামীম। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও সহ-সভাপতি।
জি কে শামীম ঠিকাদার হিসেবেই পরিচিত। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম। আফসার উদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন ছেলের মধ্যে শামীম মেজো।
রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় শামীম ঠিকাদারি কাজ করে থাকেন। শুধু তাই নয় গণপূর্ত ভবনের বেশি ভাগ ঠিকাদারি কাজ তিনি করেন।
বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি। সেই জিকে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।
















