সিরিয়ার শরণার্থী শিবিরের ৮০ শতাংশ শিশুই মারা যাচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে আল-হল শরণার্থী শিবিরের ৮০ শতাংশ শিশুই মারা যাচ্ছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সম্প্রতি তাদের এক  প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বেসরকারি এই সংস্থাটি বলছে, এভাবে শিশু মারা যাওয়ায় তারা বেশ উদ্বিগ্ন।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডল-ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর থেকে সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত ৩৩৯ জন শিশু মারা গেছে যা মোট মৃত্যুর ৮০ শতাংশেরও বেশি।

আইআরসির সর্বশেষ তথ্য বলছে, শরণার্থী শিবিরে এসব শিশুদের এক-তৃতীয়াংশই মারা যাচ্ছে তাদের তাঁবুতে। এমনকি মৃত্যুর আগে কোনও ধরনের চিকিৎসা সুবিধাও পাচ্ছে না তারা। মূলত মারাত্মক অপুষ্টিজনিত কারণে সৃষ্ট জটিলতায় সবচেয়ে বেশি শিশু মারা যাচ্ছে। এছাড়া ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং নিউমোনিয়ার কারণেও মরছে অনেক শিশু।

সিরিয়ার এই শরণার্থী শিবিরে ঠিকমতো মানবিক সাহায্য পৌঁছায় না। ফলে মানবেতর জীবনযাপন করছে এখানে থাকা মানুষগুলো। এ সম্পর্কে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা বলেন, এখানে থাকা ৭০ হাজার মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। শেষ পর্যন্ত তাদের কী হবে তা বলা যাচ্ছে না।

পূর্ববর্তি সংবাদহচ্ছেটা কী মিশরে ?
পরবর্তি সংবাদদুর্নীতি বিরোধী অভিযান চলতে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী