ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাঙ্গায় ৩ শিক্ষার্থীসহ নিহত ২০

ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়াতে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে। দাঙ্গায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার এক সামরিক মুখপাত্র এ ঘটনার খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে আজ সোমবার দাঙ্গায় জয়পুরা শহরে ৩ শিক্ষার্থী এবং ১ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া ওয়ামেনা শহরে ১৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

পাপুয়া প্রদেশে আগস্টের ১৯ তারিখ থেকে দাঙ্গা শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে পাপুয়া অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় এবং তাদের যথাযথ সম্মান না দেয়ায় এই দাঙ্গা শুরু হয়।

এতে অংশ নেয়া জনগণ বেশ কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়। দাঙ্গার কারণে পাপুয়া প্রদেশ থেকে কোনও ফ্লাইট ঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। সূত্র: তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদুলো এজেন্সি

পূর্ববর্তি সংবাদরাশিয়ায় ১১৫ বছরের প্রাচীন মসজিদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দোয়া মাহফিল
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের এনআইডি ইস্যু: ইসির দুই নির্বাচন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক