পুলিশের নারী সোর্সকে গণধর্ষণ করেছে মাদক ব্যবসায়ীরা

ইসলাম টাইমস ডেস্ক: আশুলিয়ায় পুলিশের নারী সোর্সকে গণধর্ষণ করেছে চিহ্নিত আটজন মাদক কারবারি। আশুলিয়া থানায় এ আটজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই মহিলা। গত শনিবার সকালে আশুলিয়া মরাগাং এলাকার কাবাব হোটেলে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়া এলাকার মাদক কারবারি আব্দুল মান্নানকে এক মাস আগে পুলিশ মাদকসহ গ্রেফতার করে। এ ঘটনার জেরে আব্দুল মান্নান পুলিশের ওই মহিলা সোর্সকে শুক্রবার বিকেলে মরাগাং এলাকায় একটি কাজের সন্ধান দেয়ার কথা বলে নিয়ে যায়। পরে মরাগাং এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে বাইর থেকে তালাবদ্ধ করে আটকে রাখে। শনিবার সকাল ৭টায় ওই ঘরের মধ্যে আটজন মাদক কারবারি তাকে ধর্ষণ করে।

পরে নির্যাতিতা ওই নারী পুলিশের সোর্স ৯৯৯ এ ফোন দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনায় তোফাজ্জেল হোসেন (৪৫), নুর মোহাম্মদ (৭০), শাহাজউদ্দিন (৩৮), মিলন হোসেন (৩২), সিরাজুল ইসলাম (২২), মিজানুর রহমান (২৩), রফিকুল ইসলাম (৪৮) ও আব্দুল মান্নানকে (৩৫) আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন ওই মহিলা।

এ ব্যাপারে আশুলিয়া থানার ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, আশুলিয়ার গণধর্ষণের ঘটনায় আটজন আসামির মধ্যে সাতজনকে আটক করেছে পুলিশ। শুধু আব্দুল মান্নানকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান। ধর্ষিতা ওই নারী সোর্সকে ওয়ানস্টপ ক্রাইসিসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদএবার ইহুদি উপাসনালয় নির্মাণ করতে যাচ্ছে আরব আমিরাত
পরবর্তি সংবাদস্কুলে জুয়ার আসর, বরিশালে যুবলীগ নেতাসহ আটক ৯