ক্যাসিনোর সরঞ্জাম আমদানিকারক প্রতিষ্ঠানের সন্ধানে গোয়েন্দারা

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ক্যাসিনোর বিভিন্ন সরঞ্জাম কারা  আমদানি করেছেন, তা উদঘাটন করতে  মাঠে নেমেছেন। ইতিমধ্যে চার আমদানিকারক প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে।

 

আমদানি হয়েছে মূলত চীন থেকে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো—এ এম ইসলাম অ্যান্ড সন্স, নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল, পুষ্পিতা এন্টারপ্রাইজ ও এ থ্রি ট্রেড ইন্টারন্যাশনাল।

যোগাযোগ করা হলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম  বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা কিছু আমদানিকারকের তথ্য পেয়েছি। এ বিষয়ে আরো অনুসন্ধান চলছে। ধারণা করছি, মিথ্যা ঘোষণায় এসব সরঞ্জাম এসেছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।’

পূর্ববর্তি সংবাদএবার শান্তি আলোচনায় চীন সফরে তালেবান প্রতিনিধিরা
পরবর্তি সংবাদনিংজিয়া: চীনের যে এলাকায় আজানের পরিবর্তে বাশি বাজাতে হয়