ইসলাম টাইমস ডেস্ক: আল্লাহ পাকের শোকর আমি সুস্থ আছি। কেউ কেউ আমার অসুস্থতা নিয়ে গুজব ছড়াচ্ছে। কেউ আমার মৃত্যুর সংবাদও প্রচার করছে। তবে আমি আল্লাহর শোকর আদায় করছি যে, তিনি আমাকে সুস্থ রেখেছেন।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের পরমানু-বিজ্ঞানী ড.আবদুল কাদের খান তার অসুস্থতা ও মৃত্যুর ব্যাপারে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।
ভিডিও বার্তায় তিনি পাকিস্তানের সর্বস্তরের জনগণের উদ্দেশে বলেন, আপনারা শুনে অত্যন্ত ব্যথিত হবেন,-আমি নিজেও মর্মাহত-কিছু অপপ্রচারকারী সামাজিক মাধ্যমে আমার অসুস্থতা ও মৃত্যুর খবর নিয়ে অপপ্রচার করছে। এ জাতীয় খবরে আপনার বিভ্রান্ত হবেন না। আল্লাহর দয়ায় আমি ভাল আছি, সুস্থ আছি।
তিনি বলেন, আমার মৃত্যুর হলে আমার পরিবারের পক্ষ থেকে তা প্রকাশ করা হবে। আপনার আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাকে বেঁচে থাকার তাওফিক দান করেন।
ڈاکٹر عبدالقدیر خان کیخلاف جھوٹا پروپیگنڈہ کرنیوالوں کےلیے محسن پاکستان ڈاکٹر عبدالقدیر خان کا پیغام
ڈاکٹر عبدالقدیر خان کیخلاف جھوٹا پروپیگنڈہ کرنیوالوں کےلیےمحسن پاکستان ڈاکٹر عبدالقدیر خان کا پیغام
Posted by Zia Ul Haq Shaheed on Tuesday, September 24, 2019
















