রোহিঙ্গা গণহত্যার দায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এড়াতে পারে না : মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করে জাতিসংঘের সাধারণ অধিবেশেনে মাললেয়েশিয়া প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে যা ঘটেছে, সেটি গণহত্যা এবং জাতিগত নিধন ও সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে। রোহিঙ্গা গণহত্যার দায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এড়াতে পারে না।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সেক্রেটারিয়েট ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘রোহিঙ্গা সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক সভায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিয়ে এই সংকট নিরসনে সংস্থাটিকে এগিয়ে আসার আহ্বান জানান মাহাথির।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওআইসির মহাসচিব ইউসেফ আহমেদ আল-ওথাইমিন প্রমুখ।

বৈঠকে অংশ নিয়ে মাহাথির বলেন, রাখাইনে ধর্ষণ, নির্মম নির্যাতন, হত্যা সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু মিয়ানমার দাবি করেছে সেখানে সন্ত্রাসী হুমকি মোকাবিলায় রাখাইন রাজ্যে অভিযান চালিয়েছে তারা। চরম বাস্তবতা হচ্ছে- সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে লাখ লাখ মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। বর্তমানে মিয়ানমার যেহেতু জটিল এই সমস্যার সমাধানে কোনো আগ্রহ দেখাচ্ছে না, তাই এটা সমাধানের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা পেতে লাখ লাখ রোহিঙ্গা নিজের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশের কক্সবাজারে গিয়ে গণহারে আশ্রয় নিয়েছে। ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। তাদের জন্য যতটুকু সম্ভব করার চেষ্টা করেছে মালয়েশিয়াও।

পূর্ববর্তি সংবাদ‘মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে পাকিস্তান-বাংলাদেশের হিন্দুদের আনা হবে’
পরবর্তি সংবাদআমার মৃত্যুর খবর প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে: পরমানু-বিজ্ঞানী ড. আবদুল কাদের খান (ভিডিও)