ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দা.বা. সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল সিলেট রেঙ্গা মাদরাসায় সারাদিন বুখারীর দরস দিয়েছেন, রাতে হঠাৎ শরীর খুব বেশী খারাপ করায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে ছিলেন, তারপর কিছুটা উন্নতি হলে সিসিইউতে নিয়ে আসা হয়, এখন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
হযরতের অসুস্থতার কথা ইসলাম টাইমসকে জানিয়েছেন হুজুরের ছেলে মাওলানা মাসরূরুল হক। হযরতের পরিবার সকলের নিকট বিশেষভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তায়ালা যেন শিফায়ে কামেলা আজেলা দান করেন, হায়াতে তাইয়্যেবা দান করেন ।
এছাড়াও সামাজিক মাধ্যমে আজ সকাল থেকেই হুজুরের ছাত্ররা অসুস্থতার কথা জানিয়ে তাঁর পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।
















