আরবি কিতাব ডাউনলোডে সমস্যা? জেনে নিন সমাধান

ইসলাম টাইমস ডেস্ক: ইদানিং আরবি কিতাবের গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট থেকে কিতাব পত্র ডাউনলোড করতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে । ভুক্তভোগী অনেকের সাথে কথা বলে এ খবর জানিয়েছেন তরুণ আলেম মাওলানা শিহাব সাকিব।

এর একটি সহজ সমাধানও বের করেছেন এই তরুণ আলেম।

শিহাব সাকিব বলেন, ভিপিএন চালু করার মাধ্যমে এর একটা সমাধান হতে পারে। এন্ড্রয়েড মোবাইল থেকে ভিপিএন চালু করতে হলে একটি ভিপিএন এপ ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর ভিপিএন চালু করুন। নরমাল ভিপিএন ফ্রিতেই চালু করতে পারবেন। আর কিতাব ডাউনলোড করার জন্য এটাই যথেষ্ট। ভিআইপির দরকার নেই।

যখন জররুত হবে শুধু তখনই ভিপিএন অন করবেন। বাকি সময় অফ রাখবেন। কারণ এতে অনেক সুবিধা থাকলে কিছু সমস্যাও আছে, যোগ করেন মাওলানা শিহাব সাকিব।

ভিপিএন এর একটি এপের লিংক (https://play.google.com/store/apps/details?id=com.jrzheng.supervpnfree)

 

পূর্ববর্তি সংবাদক্যাসিনো ও জুয়ার আড্ডায় শোবিজ তারকাদের সংশ্লিষ্টতার অভিযোগ
পরবর্তি সংবাদশায়খ ইবরাহীম প্যান্ডোর আফ্রিকী : উস্তায–শাগরিদ সম্পর্কে এ যুগে সে যুগের নমুনা